আহত এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে আহত এক নারীর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান। ওই নারীর নাম বকুল বেগম (৩৫)। তিনি নগরের রসুলপুর বস্তির জালাল হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, জাকাতের কাপড় বিতরণের খবরে গত শুক্রবার সকালে নগরের কাটপট্টি সড়কে খান সন্স গ্রুপের ভবনের সামনে হতদরিদ্র কয়েক শ নারী-পুরুষ জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে ভবনের ফটক খোলা হলে সবাই ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা তাঁদের ধাওয়া দেন। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ছয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বকুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়।