আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ফুলহরি গ্রামবাসী। কর্মসূচিতে নিহত ব্যক্তিদের পরিবারকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। গতকাল বুধবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বেলা সাড়ে ১১টার দিকে পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মীর্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, মানবাধিকার-কর্মী তন্ময় কুমার কুণ্ডু প্রমুখ।