আহত কনস্টেবলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় আহত হওয়ার পর টানা নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল রোববার সন্ধ্যায় মারা গেছেন সাভার ট্রাফিকে কর্মরত কনস্টেবল রেজাউল হক (৪৩)। আহত হওয়ার পর থেকে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ঈদের পরের দিন সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার সময় একটি বাস রেজাউলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদক, সাভার