আহত কলেজছাত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে না উঠে টমটমে ওঠার কারণে বাস ধাক্কা দেয় টমটমটিকে। এ ঘটনায় গুরুতর আহত হওয়া কলেজছাত্রী শাহানাজ পারভীনকে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আতহার আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থী শাহনাজ পারভীনকে অজ্ঞান অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে চিকিৎসক কিছুই জানাতে পারবেন না।মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল-গোমা সড়কের গোমা বাসস্ট্যান্ডে শিক্ষার্থী শাহানাজ পারভীন ও তার সহপাঠীরা বাসে না উঠে টমটমে চড়ে কলেজে যাত্রা করলে বাসচালক টমটমকে ধাক্কা দেয়। এতে শাহানাজ পারভীন গুরুতর আহত হয়। তাকে প্রথমে বরিশার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।