আহত ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে ফুটবল খেলা দেখতে গিয়ে আহত এক মাদ্রাসাছাত্র মারা গেছে।
গত সোমবার বিকেলে ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলা দেখার সময় টিনের ঘর ভেঙে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত মনির হোসেন গতকাল মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
মনিরের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব মাইজচরা গ্রামে। সে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে চরশাহী ইউনিয়নের ইটখোলা গ্রামের জনতা ডিগ্রি কলেজ মাঠে আবদুল মান্নান বিএসসি স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলা চলছিল। মাঠের পূর্ব পাশে টিনের ঘরের চালে উঠে অনেকে খেলা দেখছিল। এ সময় ওই ঘরের চালা ভেঙে অন্তত ২৫ জন আহত হয়। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাদের মধ্যে মনিরকে সোমবার রাতে ঢাকা নেওয়া হয়। গতকাল ভোররাতে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
মনিরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।