আহত ছাত্রের মৃত্যু, দুটি বাস ভাঙচুর-ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশ আকন্দ (১৮) গতকাল সোমবার বিকেলে মারা গেছেন। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার দ্বিতীয় বর্ষের তৃতীয় পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুরের সদর উপজেলার বাওরামারী গ্রামে।আকাশের মৃত্যুর খবর পেয়ে শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের ঢাকা-শেরপুর মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা দুটি বাস ভাঙচুর ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেন।বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন শিক্ষার্থী আহন হন। পরে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পুলিশ সুপার আনিসুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থী আকাশের মৃত্যুর ঘটনায় দোষী শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।৩ জানুয়ারি সকালে ওই পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশে অন্তত ২০ জন শিক্ষার্থী শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি বাসে উঠতে চাইলে বাসের সহকারী তাঁকে বাধা দেন। এর জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আকাশসহ ১০ শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত আকাশকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।