আহত ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় লিয়াকত সড়কের চেয়ারম্যান মোড়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত ইয়াসিন আরাফাত লাল্টু (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইয়াসিন আরাফাত আড়ুয়াপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। ইয়াসিন কুষ্টিয়া সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন শত্রুতার জের ধরে ইয়াসিনকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।