আহত তিন কর্মী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন উপজেলার কালাসোনা গ্রামের বাবুল, কাউসার ও কচুয়া উপজেলার গবরখোলা গ্রামের রুবেল। তিনজনই গ্যাস সিলিন্ডারের একটি গুদামে কাজ করতেন। 

রুবেলের স্ত্রী ফারজানা আক্তার মুঠোফোনে জানান, গতকাল রোববার দুপুরে রুবেল ও কাউসার এবং শনিবার রাতে বাবুল মারা যান।