আহত দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুই শিক্ষার্থীকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ছবি: প্রথম আলো
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুই শিক্ষার্থীকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি ঢাবির দুই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাস্থ্যের খোঁজ নেন। এ সময় তিনি প্রায় ২৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, আহত দুই ছাত্রের চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেছেন। এখানে আহত ছাত্রদের বেশ ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। আহত দুই ছাত্রের অবস্থা অনেক ভালো। চিকিৎসার বিষয়ে ছাত্ররাও বেশ খুশি।

আন্দোলন চলাকালে তাঁর বাসায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এটা দাপ্তরিক কাজ, দপ্তর করবে। আইন তার নিজের গতিতে চলবে। বাসায় হামলার সঙ্গে অনুপ্রবেশকারী হোক কিংবা দুষ্কৃতকারী যারাই হোক, আইনের লোকেরা এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

কোটা সংস্কার আন্দোলনের সময় আহত অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সর্বশেষ ঢাবির দুই শিক্ষার্থী ভর্তি হয়ে এখনো চিকিৎসাধীন।