আহত নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌর এলাকার ভুরুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগের নেতা মিজানুর রহমান (৩৫) ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এলাকাবাসী জানান, গত ৩ আগস্ট ফেনসিডিল ব্যবসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান ছুরিকাহত হন। প্রথমে তাঁকে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।