আহত বাঘিনীর পায়ে সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর আশঙ্কামুক্ত হয়েছে সুন্দরবন থেকে উদ্ধার করা বাঘিনীটি। বন্য প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিপূর্ণভাবে সুস্থ অবস্থায় আসতে বাঘিনীটির আরও বেশ কিছুদিন সময় লাগবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে গতকাল রোববার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাঘিনীটির পেছনের একটি পায়ে অস্ত্রোপচার করা হয়।