আহত বাসচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতার এলাকায় শিক্ষাসফরের একটি বাস দুর্ঘটনায় আহত বাসচালক জয়ন্ত ব্যানার্জি (৪৫) মারা গেছেন। গতকাল বুধবার ভোর চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জয়ন্ত ব্যানার্জির বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামে। পিরোজপুর জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, জয়ন্ত বৈশাখী পরিবহন নামের একটি বাসের চালক ছিলেন। গত মঙ্গলবার সকালে নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাসফরে বাগেরহাট যাচ্ছিলেন। সকাল আটটার দিকে কাউখালী-নৈকাঠী সড়কের গোসনতার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ২৭ জন আহত হন।