আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত শ্রীমঙ্গল পশু হাসপাতালের চিকিৎসক সহকারী (কম্পাউন্ডার) মোল্লা ফরিদ আহমদ (৪৫) গত বুধবার রাতে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই দিন সন্ধ্যায় উপজেলার উত্তর উত্তরসূর গ্রামে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। শ্রীমঙ্গল থানার এসআই মোহামঞ্চদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি