আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাঁর নাম মো. নাসির (৫৫)। বাড়ি ডুলিহাটা গ্রামে।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, ৮ এপ্রিল জমি নিয়ে বিরোধের জের ধরে শতাধিক লোক নাসিরের বাড়িতে হামলা চালান। তাঁরা নাসিরের বাড়িঘর ভাঙচুর করেন। হামলায় নাসির, তাঁর স্ত্রী হোসনে আরা (৪৫), দুই মেয়ে ইভা (১০) ও ইমা (৮) আহত হয়।