আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের আশিঘর গ্রামে গত ২৪ মার্চ সংঘর্ষে আহত আবদুল আলী (৫০) নামের এক ব্যক্তি গত রোববার সন্ধ্যায় মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্থানীয় শিপন আহমদ ও আবদুল আলীর লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল। থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, সংঘর্ষের ঘটনায় আবদুল আলীপক্ষের ইজ্জত আলী মামলা করেন। মামলায় শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট