প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়ায় সংঘর্ষে আহত আবদুল আলিম (৪০) নামের এক ব্যক্তি গতকাল সোমবার মারা গেছেন। গত রোববার দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। পুলিশ জানায়, বলরামপুর গ্রামের আলিমের সঙ্গে একই গ্রামের শফি উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার জমি মাপজোক করাতে দুজনেই আমিন নিয়ে আসেন। জমি পরিমাপের একপর্যায়ে দুপুরে উভয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।