প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলায় প্রতিপক্ষের মারধরে আহত হাছেন আলী (৩৫) নামের এক ব্যক্তি গত মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন। হাছেন উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের বাসিন্দা। নিহত হাছেনের বাবা ফায়ের আলী জানান, ৬ অক্টোবর সকালে বরইগাছের পাতা কাটাকে কেন্দ্র করে একই এলাকার আবদুল মান্নান লাঠি দিয়ে পিটিয়ে হাছেনকে জখম করেন। পরে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় ফায়ের আলী মঙ্গলবার রাতেই মান্নানের বিরুদ্ধে মামলা করেছেন।