প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় গুরুতর আহত ইজিবাইকের চালক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বুধবার রাতে মারা গেছেন। এলাকাবাসী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার চৌড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আবদুল হামিদ (৩০)। কালীগঞ্জ থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আউলিয়া বেগম মামলা করেছেন।