আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের পাগলার নয়ামাটি এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত শাহজাহান (২১) সাত দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার মারা গেছেন। শাহজাহান নয়ামাটি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পাগলা এলাকার কনকর্ড কেব্ল নেটওয়ার্কের কর্মচারী ছিলেন। কেব্ল নেটওয়ার্কটির মালিক নাসির হোসেন বলেন, ৯ ফেব্রুয়ারি সাত-আটজন সন্ত্রাসী প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে শাহজাহানকে আহত করে। গতকাল মারা যাওয়ার পর লাশ বাড়িতে নিয়ে এলে এলাকাবাসী বিক্ষোভ করে। ফতুল্লা মডেল থানার এএসপি মো. শরফুদ্দীন বলেন, মামলার প্রস্তুতি চলছে।