আহত ম্যাজিস্ট্রেটকে ভারত পাঠানো হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের সময় বোমা হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
গতকাল মঙ্গলবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কাদিরের হাতে এই চেক তুলে দেওয়া হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৯ জানুয়ারি ফেনীতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা চালানো হয়। এ সময় কাদির মিয়ার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।