আহত যুবককে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে গতকাল রোববার রাতে মো. সজীব (২৪) নামের আহত এক যুবককে অজ্ঞাত একদল যুবক তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরই খবর পেয়ে সুধারাম (সদর) থানার পুলিশ হাসপাতালে গেলেও রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহূত যুবককে উদ্ধার করতে পারেনি। জানতে চাইলে হাসপাতাল থেকে যুবকে তুলে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদউদ্দিন চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, রাত আটটার দিকে শহরের ফকিরপুর এলাকার সৌরভ হোসেনের ছেলে মো. সজীবকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁর চিকিৎসাকালে ১০-১২ জনের একদল অজ্ঞাত যুবক এসে তাঁকে জোরপূর্বক জরুরি বিভাগ থেকে তুলে নিয়ে যান।
রাত নয়টায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে থানার ভ্রাম্যমাণ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা সজীবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।