আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবক পাঁচ দিন পর গত বৃহস্পতিবার মারা গেছেন। এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হবিবপুর আশিরঘর গ্রামের কয়ছুর নুর (২০) ও ছিক্কা এলাকার রুবেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রোববার কয়ছুর রিকশা করে স্থানীয় হামজা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত রামদা ও চায়নিজ কুড়াল নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তনি মারা যান।