আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে সংঘর্ষে আহত হুমায়ুন কবির (২২) নামের এক তরুণ গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার উত্তর আড়াইবাড়িয়া গ্রামের হুমায়ুন কবির সাইকেলে করে আমান সরকার বাজার এলাকা অতিক্রম করার সময় সাইকেলটি ওই এলাকার শামসুদ্দিনকে ধাক্কা দেয়। এতে শামসউদ্দিন ক্ষুব্ধ হয়ে হুমায়ুনকে আটকে রাখেন। খবর পেয়ে হুমায়ুনের লোকজন এসে প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে হুমায়ুনের মাথায় ইটের আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।