আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় চোরের হামলায় আহত হওয়ার ১২ দিন পরে টনিক শেখ (৩৫) মারা গেছেন। গত বুধবার রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। টনিক উপজেলার পৌর এলাকার মশাঘুনি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তাঁর বড় ভাই রবিউল শেখ বলেন, ৫ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাত চোরের দল তাদের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন চোরদের ধরতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে টনিকের মাথায় কোপ দিয়ে তাঁকে গুরুতর জখম করে। লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।