প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় আহত রায়হান হাওলাদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, রায়হানের মৃত্যুর খবর পেয়েছি। তাঁর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।