প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হওয়া এক শিশু গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম মুশকান খাতুন (৩)। সে রেলগেট এলাকার রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী নাসির কুমারের মেয়ে। মুশকান গত বুধবার দুপুরে লাইনের ধারে খেলা করার সময় আবদুলপুর থেকে নাটোরগামী একটি মালবাহী ট্রেনের ধাক্কায় আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার ভোরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।