আহত শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুড়ে যাওয়ার সাত দিন পর আহত শ্রমিক মো. কাইয়ুমের (২০) মৃত্যু হয়েছে। তিনি রাধানগর গ্রামের বাসিন্দা। গ্রামের পাশে তিতাস নদীতে একটি বাল্কহেডে ২২ জুলাই রাতে আগুন লাগলে তিনি দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।