আহত শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মৌচাকে ‘মা রাঁধুনী হোটেলে’র কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত কর্মচারী সারওয়ার হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হোটেলের মালিক সঞ্জয় কুমার দত্ত প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে সামান্য কথা-কাটাকাটি থেকে তাঁর হোটেলের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সারওয়ার গুরুতর আহত হন। সংঘর্ষে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে সারওয়ারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।