আহত সেই ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে গাড়ির ধাক্কায় আহত ট্রাফিক সার্জেন্ট রিয়াজ উদ্দিন (৩০) গত বুধবার বিকেলে স্কয়ার হাসপাতালে মারা গেছেন।পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি সকালে পান্থপথ মোড়ে দায়িত্ব পালন করার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। সার্জেন্ট রিয়াজ উদ্দিনের গ্রামের বাড়ি ঝালকাঠি শহরে।