আহত স্কুলছাত্রের মৃত্যু, বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত স্কুলছাত্র নাহিদ ইসলাম (১৭) গত বৃহস্পতিবার রাতে মারা গেছে। এ ঘটনার প্রতিবাদে নাহিদের স্বজনেরা ওই রাতেই অভিযুক্তদের পাঁচটি বাড়ির ঘর ভাঙচুর করেছে।
নাহিদ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং একই ইউনিয়নের সামিলপুর গ্রামের আকাতুল প্রাংয়ের ছেলে।
ঈশ্বরদী থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের জন্য নাহিদের চাচা তরিকুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদী থানার সূত্র জানায়, সোমবার দাদপুর গ্রামের কবরস্থানসংলগ্ন মাঠে ক্রিকেট খেলা নিয়ে ওই গ্রামের তরুণদের সঙ্গে পাশের সামিলপুর গ্রামের তরুণদের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে পরদিন মঙ্গলবার নাহিদকে প্রতিপক্ষের লোকজন দুই দফা মারধর করে আহত করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স েও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতভালে ভর্তি করা হয়।