আহত হয়ে জাপার নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে কর্মস্থলে গুরুতর আহত হয়ে গতকাল সোমবার মারা গেছেন জাতীয় পার্টির সাভার পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৮)। তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকার জিকে গার্মেন্টসের কারিগরি বিভাগের প্রধান।কারখানার শ্রমিক ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে গোলাম মোস্তফা গার্মেন্টসে গিয়ে ত্রুটিপূর্ণ একটি গ্র্যান্ডিং মেশিন মেরামতের কাজ করেন। দুপুর ১২টার দিকে ওই মেশিনের একটি ব্লেড ভেঙে তাঁর বুকে লাগে। ব্লেডের আঘাতে বুক ও গলা কেটে গুরুতর আহত হন তিনি। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, আহত হওয়ার প্রায় এক ঘণ্টা পর গোলাম মোস্তফাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।