আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কোমল পানীয়র বোতলে মদ রেখে তা পান করানোর অভিযোগে কালু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন আরিকুল ইসলাম নামের তাঁর এক বন্ধু। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার আড্ডা দেওয়ার সময় কালু তারিকুলকে টাইগার এনার্জি ড্রিংক খাওয়ার প্রস্তাব দেন। তারিকুল টাইগারের বোতল থেকে পানীয় মুখে নিয়েই বুঝতে পারেন, তাঁকে মদ খাওয়ানো হচ্ছে। এ কারণে তিনি কালুকে মারপিট করেন। কালুকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।