আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে পাটগ্রাম পৌরসভার বাইপাস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের পাটগ্রাম সরকারি কলেজের নেতা রানাকে (২০) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কলেজ শাখার সাবেক নেতা তারিকুজ্জামান পক্ষের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের নেতা হামিদুল ইসলামের পক্ষের সংঘর্ষ হয়। l