প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে মাহনা এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।