আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমীরাবাদ গ্রামে এ সংঘর্ষ হয়। ওই এলাকার ছয়জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আধিপত্য ও জমি নিয়ে ওই গ্রামের হাবেন ফকির ও তারা মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল একটি জমির মাপজোখের সময় দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. মাইনউদ্দিন আহমেদ বলেন, এক ঘণ্টা পর এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ থামে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।