প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে গতকাল শুক্রবার দখলকারীদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন৷ বন বিভাগ সূত্রে জানা গেছে, শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সাতখামাইর বিটের টেপিরবাড়ী মৌজায় দুটি টিনের ঘর নির্মাণ করেন কামাল হোসেন নামের এক ব্যক্তি৷ খবর পেয়ে সাতখামাইর বিট কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ ফরেস্ট কার্যালয়ের লোকজন নিয়ে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করতে যান৷ এ সময় কামালের নেতৃত্বে শতাধিক লোক তাঁদের ওপর হামলা চালায়৷ এতে সাতখামাইর বিটের বোর্ড ম্যান রফিকুল ইসলাম এবং শ্রীপুর সদর বিটের বনমািল সফিকুল ইসলাম আহত হন।