আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান (৩৮) ও তাঁর দপ্তরের সহকারী মো. নূরুল ইসলাম (৪০) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তাঁরা গতকাল মোটরসাইকেলে করে দপ্তরে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নূরুল ইসলাম। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা মহিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।