আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে এক পরিবারের পাঁচটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ওই পরিবারের দুই গৃহবধূ আহত হয়েছেন। তাঁরা হলেন আঞ্জুয়ারা (৩৪) ও পারুল (৩০)। পৌর এলাকার উত্তর কাজিরহাট মাস্টারপাড়া গ্রামে আমিনুর রহমানের বাড়িতে গতকাল সকাল আটটায় এ ঘটনা ঘটে। আমিনুরের ছেলে অহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁদের পাঁচটি ঘর, আসবাব, ৬০ হাজার টাকা ও ২০ মণ ধান পুড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।