আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা মাল্টিফ্যাবস কারখানার কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন এবং একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর প্রতিনিধি