আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া, বাবুরাইল ও নামাপাড়া এলাকাসহ কয়েকটি এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গত শুক্রবার সকালে নৌবিহারে যান। ফেরার পথে লঞ্চে গান পরিবেশনের সময় এক নারীকে ধাক্কা দেন কয়েকজন তরুণ। এ নিয়ে লঞ্চের ভেতরেই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত নয়টায় লঞ্চটি শহরের নিতাইগঞ্জ এলাকায় নোঙর করে। লঞ্চ থেকে নেমে সেখানেই নামাপাড়া, বাবুরাইল ও পাইকপাড়া এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টার সংঘর্ষে ২০ জন আহত হন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি