আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় যাত্রীবোঝাই তিনটি বাসের সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বরিশালগামী পর্যটক পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আপন পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে আপন পরিবহনের বাসের সঙ্গে বিআরটিসি পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়।