আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ শহরের পবহাটী (কলারহাট) এলাকায় গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পবহাটী নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে নাজমুল হোসেন, লাবু হোসেন, তাসলিমা খাতুন ও এলিনা খাতুন নামের চারজনের অবস্থা গুরুত্বর বলে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।