আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পাঁচ-ছয়টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাগজান গ্রামের মোল্লা গোষ্ঠী ও প্রামাণিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত ইউপি নির্বাচনের সময় উভয় পক্ষের দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। এরই জের ধরে গতকাল সকালে ওই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।