আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার সকালে আরামনগর, ভুরারবাড়ী, সাতপোয়া ও মূলবাড়ী গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০ শিশুসহ ২২ জন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পৌরসভায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় লোকজন আতঙ্কে রয়েছে। ভুরারবাড়ী গ্রামের বাবলু মিয়া বলেন, কুকুর কামড় দিয়ে তাঁর ছেলেকে গুরুতর আহত করেছে। সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়জুল কবির তালুকদার বলেন, পাগলা কুকুরের উপদ্রব কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।