আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুখছড়ি উচ্চবিদ্যালয়ের দুই পরীক্ষার্থী মনির উদ্দিন ও সজিব উদ্দিন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। দরবেশ হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সুখছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ বলেন, ওই দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।