আহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর সেতু এলাকায় গতকাল মঙ্গলবার একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন। থানা-পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে একটি বাস ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে অভিরামপুর সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসচালক, ট্রাকচালকের সহকারীসহ ওই ৩১ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।