আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মোটরসাইকেলের চাপায় চার কিশোরী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা উপজেলা সদরের নোয়াপাড়া-বাকাইল সড়কের অনির্বাণ প্রিক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত কিশোরীরা উপজেলার নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী। এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুই কিশোর বেপরোয়া গতিতে ওই কিশোরীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। আলফাডাঙ্গা থানা-পুলিশ মোটরসাইকেলের চালক কুশুমদী গ্রামের মো. বায়োজিদের (১৭) বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের বলেন, বায়োজিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।