আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এলাকার অনেকে জানান, উপজেলার ছাতারিয়া গ্রামের মোতালিব মিয়ার জমির সীমানায় গতকাল সকালে খোকা মিয়া ও তাঁর লোকজন গাছ লাগাতে যান। এ সময় মোতালিব গাছ লাগাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মোতালিব, লতিফ মিয়া, পলাশ, হাসি বেগম ও শামীম মিয়া আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। l