আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গলুইখালী গ্রামে নির্বাচনী গণসংযোগের মোটরসাইকেলবহরে দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহত নয়ন মিয়া জানান, ধরমপাশা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ৪০টি মোটরসাইকেলে শতাধিক নেতা-কর্মী নিয়ে গণসংযোগ করতে গতকাল সকালে মহিষখলার উদ্দেশে রওনা হন। এই বহরটি গলুইখালী গ্রামের সামনে গেলে বহরের পেছনে থাকা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি