আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, কাপ্তাই সড়কের পাশে একটি জায়গার দখল নিয়ে স্থানীয় রফিকুল ইসলাম ও পুতুল সিকদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে৷ গত রোববার রাত ১২টায় দুই পক্ষের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়৷ একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেেধ যায়।